News Bangla 24 BD | অফিসে প্রথম ১০ মিনিটের ভুলগুলো - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কর্মজীবী সবাইকে প্রতিদিনই ঘুম থেকে উঠে ছুটতে হয় অফিসের দিকে। এই কর্মজীবীরা কর্মদিবসের প্রথম কয়েক মিনিটে কিছু ভুল করে থাকে। তবে এই ভুলগুলো শোধরানো প্রত্যেক কর্মজীবীর পরবর্তী আট ঘণ্টার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তাই আসুন আজ জেনে নেই অফিসে কর্মদিবসের প্রথম ১০ মিনিটে কোন ভুলগুলো করা একেবারেই ঠিক নয়।

# দেরিতে পৌঁছানো:- সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দেরিতে অফিসে পৌঁছান তাদেরকে বস কম রেটিং দেন। তাই আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব অফিসে পৌঁছানো।

# সহকর্মীদের সাথে কথা না বলা:- আপনি নিজের এবং আশেপাশের সবার জন্য কমর্ময় পরিবেশ তৈরি করতে পারেন শুধু কয়েক মিনিটের জন্য সহকর্মীদের সঙ্গে সামান্য আলোচনা করে। যেমন ধরুন, আপনি দলনেতা আপনি কাজের শুরুতেই আপনার সহকর্মীদের hi, hello ইত্যাদি বলেন তবে আপনার প্রাতিষ্ঠানিক দক্ষতা না থাকলেও আপনার সহকর্মীরা আপনাকে সহজ ভাবে গ্রহণ করবে।

# কফি পান করা:- সাধারণত আমরা অফিসে ঢোকা মাত্রই যত দ্রুত সম্ভব কফি পান করে থাকি। কিন্তু গবেষণায় জানা যায় যে, কফি পান করার শ্রেষ্ঠ সময় সকাল সাড়ে সাড়ে ৯টার পর। এটা এজন্যে যে, স্ট্রেস হরমোন করটিসল, যা শক্তি নিয়ন্ত্রণ করে তা সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে সর্বাধিক মাত্রায় তৈরি হয়। যদি এ সময় কফি পান করা হয় তাহলে শরীর অল্প পরিমানে করটিসল তৈরি করে যার ফলে আপনার শরীর ক্যাফেইন এর ওপর অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে।

# ইনবক্সের সব ই-মেইলের উত্তর দেয়া:- একবার আপনি আপনার চেয়ারে বসলে একের পর এক ই-মেইল বা বার্তা আসতে থাকবে। তাই কর্ম দিবসের প্রথম ১০ মিনিটে ই-মেইলগুলোকে ভালো করে দেখতে হবে এবং এর মধ্যে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ শুধু সেগুলোর উত্তর দিতে হবে। কখনোই দিনের শুরুতে সবকটি ই-মেইলের উত্তর দিতে যাবে না।

# সময়সূচি তৈরি না করে কাজ শুরু করা:- কাজে উদ্যোগী হওয়ার আগে আপনাকে অবশ্যই ওই দিনের কাজের পূর্ব পরিকল্পনা করতে হবে। দিনটি কিভাবে শুরু হবে এবং দিনের বিশেষ বিশেষ কাজগুলো কি কি সেগুলো লিখে রাখতে হবে। তাছাড়া দিনটি সম্পর্কে নিশ্চিত হবার জন্য ক্যালেন্ডার দেখতে হবে। আপনাকে দেখতে হবে ওই দিনে আপনি কি কি কাজ করবেন বলে ঠিক করেছেন এবং তার জন্য আপনাকে কোনো কল বা কনফারেন্স এর প্রস্তুতি নিতে হবে কি না।

# প্রথমে সহজ কাজগুলো বেছে নেয়া:- কর্মশক্তি ও ইচ্ছাশক্তিই আপনার সমস্ত দিনের কাজ করতে সাহায্য করে। এজন্য আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে যত দ্রুত সম্ভব করার চেষ্টা করতে হবে। আপনি দিনের শুরুতেই যদি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলেন তাহলে আপনার বাকি দিনের কষ্ট কমে যাবে।

# অনেক কাজ একসাথে করা:- অনেকগুলো কাজ একসাথে করতে গেলে সেটি আপনার কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই আপনাকে এক সময়ে মাত্র একটি কাজই করতে হবে। আপনি যদি একাধিক কাজের ওপর গুরুত্ব দিয়ে আপনার কর্মদিবস আরম্ভ করে থাকেন তাহলে আপনার উচিত হবে দিনটিকে নতুন করে শুরু করে একাধিক কাজের পরিবর্তে, যেকোনো একটি কাজকে প্রথম ১০ মিনিটের জন্য বেছে নেয়া এবং সেটির ওপর সম্পূর্ণরূপে মনোযোগ দেয়া।

# নেতিবাচক চিন্তা পোষণ করা:- হতে পারে আপনি অফিসে আসার পথে কোনো বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন অথবা গত রাতে আপনার সঙ্গীর সাথে আপনার ঝগড়া হয়েছে। কিন্তু সেই কারণে আপনার বর্তমান কাজের ওপর কোনো প্রভাব পড়তে দিলে চলবে না। কারণ, কাজের সময় ব্যক্তিগত বিষয়কে দূরে রাখতে হয়। যদি প্রয়োজন হয় পরবর্তীতে সেগুলো নিয়ে ভাববেন।

# মিটিং বা বৈঠক করা:- সকালের বৈঠক বা মিটিং আপনার জ্ঞান কমিয়ে দিতে পারে। তাই সকালে এমন কোনো কাজ করা উচিত, যা করতে একাগ্রতা ও মনোযোগ প্রয়োজন। যেমন লেখালিখি। যদি আপনি আপনার বস ও সহকর্মীদের সাথে মিটিং বা বৈঠক করতে চান তাহলে অবশ্যই দুপুরের সময় বেছে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ