News Bangla 24 BD | সেনানিবাস এলাকায় মলমূত্র ত্যাগ, ভিক্ষা করলে ২০,০০০ টাকা জরিমানা - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

সেনানিবাস এলাকায় মলমূত্র ত্যাগ, ভিক্ষা করলে ২০,০০০ টাকা জরিমানা


বাংলাদেশের যেকোনো ক্যান্টনমেন্ট এলাকায় রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ, মাতলামি, ভিক্ষাবৃত্তি বা জুয়া খেলার শাস্তি হিসেবে ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খোলা অবস্থায় মাংস বহন এবং অনবৃত করে বিকলাঙ্গতা ও ব্যাধি প্রদর্শনের মত ঘটনাতেও একই শাস্তির বিধান থাকছে প্রস্তাবিত এই আইনে।

সোমবার (১৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠকে ‘সেনানিবাস আইন- ২০১৭’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ১৯২৪ সালের ‘ক্যান্টনমেন্টস অ্যাক্টকে’ পুনর্বিন্যস্ত করে নতুন এই আইন করা হচ্ছে। আগের আইনের ২৯২টি ধারা থেকে কিছু বাদ দিয়ে এবং নতুন কিছু সংযোজন করে মোট ২১৮টি ধারা রাখা হয়েছে এই খসড়ায়। বিভিন্ন অপরাধের জন্য জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে ২০ হাজার ‍গুণ পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা এক ধরনের পৌর ব্যবস্থাপনার মত। অর্থাৎ পৌরসভা যেভাবে তাদের এলাকা ম্যানেজ করে, এটাও সেভাবে ম্যানেজ করবে। বোর্ডের কার্যক্রম কেমন হবে তা এই আইনে বলা আছে। “৯০ বছর আগে যেসব জরিমানা নির্ধারণ করা ছিল সেগুলোর পরিমাণ বাড়ানো হয়েছে। ৪৩টি বিষয়ে আর্থিক জরিমানার বিধান বাড়ানো হয়েছে।”

শফিউল আলম জানান, ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন এলাকায় ট্রাফিক আইন ভাঙলে আগে ৫০ টাকা জরিমানা হতো। সংশোধনীতে তা বাড়িয়ে দুই থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া ওই এলাকায় স্থাপনা নির্মাণকাজে বিলম্ব করলে ৫০ হাজার টাকা জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া কেউ যদি খোলা মাংস বহন করে, তবে শাস্তি হিসেবে তাঁর ২০ হাজার টাকা অর্থদণ্ডের কথা বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

শফিউল আলম আরো জানান, আগের আইন অনুযায়ী সেনানিবাস এলাকায় কেউ আতশবাজি করলে ৫০ টাকা জরিমানা করা হতো। বর্তমানে তা তিন হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। আইনে কারাভোগের মতো কোনো দণ্ড আছে কি-না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব ধারায় অর্থদণ্ডের কথা বলা আছে। তবে কেউ যদি অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হয়, তবে ক্যান্টনমেন্ট বোর্ড সে ক্ষেত্রে অন্য যেকোনো শাস্তির ব্যবস্থা করতে পারে।

আইনটি প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক কি-না জানতে চাইলে শফিউল আলম বলেন, প্রচলিত কোনো আইনের সঙ্গে এটি সাংঘর্ষিক নয়। কেননা, প্রতিটি পৌরসভার এ ধরনের একটি আইন আছে। সেখানেও এ ধরনের অনেক ধারা থাকে। তাছাড়া পুলিশ আইনেও এ ধরনের বিধানের কথা বলা আছে। মাতলামি করার শাস্তি পুলিশ আইনেও বলা আছে।
আজকের বৈঠকে বাংলাদেশ ও সানমেরিনোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ