ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় শুরু করা দ্বিতীয় দিনের অভিযান শেষ হয়েছে। শুরুর দু’ঘন্টায়ই অভিযানের সমাপ্তির ঘোষণা আসে।
বেলা ১১টায় অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান।
চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে আসা র্যাবের কমান্ডো দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযান শুরু করে।
অভিযান শুরুর আগে সকালে র্যাবের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন ।
র্যাব-৬-এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, এ সময় নিরাপত্তার স্বার্থে ওই বাড়ির সদস্যদের বাইরে আসতে নিষেধ করা হয়।
এর আগে গতকাল বিকালে চুয়াডাঙ্গা গ্রামের দুই জঙ্গি আস্তানার একটিতে (প্রান্তর বাড়িতে) অভিযান শেষ হয় এবং অপর আস্তানা সেলিমের বাড়িসহ ৫টি স্থানে অভিযান স্থগিত করা হয়।
গতকালের অভিযানে সেলিম হোসেন ও প্রান্ত নামের নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করা হয়। ২টি সুইসাইডাল ভেস্ট, ৪টি সক্রিয় বোমা, ১৮৬টি বোমা তৈরির সার্কিট, একটি ডিভাইস ও চারটি কেমিক্যাল উদ্ধার করা হয়।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 