News Bangla 24 BD | মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও ক্রসিং অংশের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও ক্রসিং অংশের উদ্বোধন


মগবাজার ফ্লাইওভারের এফডিসি মোড় থেকে সোনারগাঁও রেলক্রসিং পর্যন্ত অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফ্লাইওভারের এ অংশের উদ্বোধন করেন।

বিজিএমইএ ভবন ও সোনারগাঁও হোটেলের মাঝামাঝি ফ্লাইওভারের শুরুর অংশে এ উদ্বোধন করা হয়।

এ সময় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশরারফ হোসেন বলেন, ‘মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের যে অংশের কাজ বাকি আছে তা আমরা জুনের মধ্যেই শেষ করতে পারব। এটি উদ্বোধনের পরে এ অঞ্চলের যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে।’

মগবাজার ফ্লাইওভারের নিচ জলাবদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ সমস্যার সমাধান হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ওই অঞ্চলে কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে উঁচু করা হয়েছে। ফলে আশা করছি জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে।’

মন্ত্রী বলেন, ‘ফ্লাইওভার নির্মাণের কাজ করতে গেলে জায়গা লাগে ৬০ মিটার। কিন্তু আমরা ২০ মিটারের মধ্যে কাজ করেছি। এ কারণে জনগণকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ