News Bangla 24 BD | আ'লীগের ৪ কর্মী হত্যা : নারায়ণগঞ্জে ২৩ আসামির ফাঁসির রায় - News Bangla 24 BD
News Head
 খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

আ’লীগের ৪ কর্মী হত্যা : নারায়ণগঞ্জে ২৩ আসামির ফাঁসির রায়


নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর আওয়ামী লীগের চার কর্মী হত্যা মামলায় ২৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহারের আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল বাশার কাশু, ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আবু কালাম, আহাদ আলী, ইউনুছ আলী, জহির উদ্দিন, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই, খোকন, আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।

রায় ঘোষণার সময় কারাবন্দি ১৯ আসামি আদালতে হাজির ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। তারা হলেন, আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন। এর আগে গত ৪ মে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী বারী ভুইয়া ও খোরশেদ আলম মোল্লা।

প্রসঙ্গত, ২০০২ সালের ১২ মার্চ বর্তমান আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ