বাংলাদেশের সমর্থনে মাঠে ‘মিস আয়ারল্যান্ড’ প্রিয়তি
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ মাঠে বসে দেখবেন মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় খেলা দেখা হয়নি তার। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই কথা রেখেছেন। বাংলাদেশের জার্সি পরে মাশরাফি-সাকিবদের সমর্থন দিতে মাঠে বসে খেলা দেখছেন বর্তমানে আয়ারল্যান্ডেই স্থায়ীভাবে বসবাস করা প্রিয়তি।
নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে প্রিয়তি বলেন, আমার জার্সি দেখেই বোঝা যাচ্ছে আমি বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য মাঠে এসেছি এবং তাদের দাওয়াতেই মাঠে এসেছি। সো আমি বাংলাদেশ দলকেই সাপোর্ট করবো সব সময়। আমার আয়ারল্যান্ড দলের প্রতিও শুভ কামনা আছে। তবে আজ আমি বাংলাদেশকেই সাপোর্ট করছি।
উল্লেখ্য, এর আগে ৭০০ প্রতিযোগীকে হারিয়ে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশের মেয়ে মাকসুদা প্রিয়তি। একই সঙ্গে তিনি পান ‘সুপার মডেল’ ও ‘মিজ ফটোজেনিক’ খেতাব।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 