News Bangla 24 BD | কর্মসংস্থানের নতুন খাত আইটি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

তথ্যপ্রযুক্তি (আইটি) খাত থেকে ২০১৮ সালে এক বিলিয়ন এবং ২০২১ সালে পাঁচ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এ খাতে ২০২১ সালের মধ্যে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পেলে রফতানি আয়ের এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।

তারা বলছেন, তথ্যপ্রযুক্তি খাত থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন নির্ভর করছে সরকার কতোটা আন্তরিক, তার ওপর। বেসকারি খাত লক্ষ্যপূরণে প্রস্তুত। তবে এ জন্য সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আন্তর্জাতিক বাজারে স্থান করে নিতে হলে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দেশিয় আইটি প্রতিষ্ঠানগুলোকে সঠিক প্রণোদনা প্রদান এবং তাদের উন্নয়নে কৌশলগত পরিবর্তন আনতে হবে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে প্রায় চার লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। অথচ একসময় আইটি খাতে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে এটি অকল্পনীয় বিষয় ছিল। ২০১০ সালের দিকে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের সংখ্যা ছিল খুবই সামান্য। সম্ভাবনাময় এ খাতে কর্মসংস্থান বাড়তে থাকে ২০১১ সালের পর থেকে। ২০১৪ সালের দিকে তথ্যপ্রযুক্তির সঙ্গে জড়িয়ে পড়েন এক লাখের ওপরে মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ