News Bangla 24 BD | নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’ থেকে ৫ জনের আত্মসমর্পণ - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’ থেকে ৫ জনের আত্মসমর্পণ


নরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা দুবাই প্রবাসী মইন উদ্দীনের বাড়ি থেকে পাঁচ যুবক আত্মসমর্পণ করেছেন। রোববার সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তারা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের বুলেটপ্রুভ জ্যাকেট পরিয়ে বাড়ি থেকে বের করে র‌্যাবের গাড়ি করে নিয়ে যাওয়া হয়।

জঙ্গি আস্তানা সন্দেহে দুবাই প্রবাসীর একটি বাড়ি শনিবার বিকাল থেকে ঘিরে রাখে র‌্যাব ১১-এর সদস্যরা।

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে যুবকদের সঙ্গে র‌্যাব সদস্যদের যোগাযোগ হয়। তখন তারা আত্মসমর্পণের ইচ্ছাপোষণ করেন।

আত্মসমর্পণ করা যুবকদের নিয়ে র‌্যাব ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। আর র‌্যাবের বোম ডিজপোজাল ইউনিট বাড়িতে তল্লাশি চালাচ্ছে। অভিযান ঘিরে জননিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকে ওই এলাকার ৫শ’ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম ফয়জুল হক জানান, জননিরাপত্তা ও অভিযানের সুবিধার্থে এলাকার চারপাশে ৫শ’ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নব্য জেএমবির ৫ থেকে ৬ জনের একটি দল অবস্থান নিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। শনিবার বিকালে বাড়ির মালিক প্রবাসী মঈন উদ্দীনের ছোট ভাই জাকারিয়াকে আটক করেছে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ