News Bangla 24 BD | ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয়েছে। ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। আমন্ত্রণ পেয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন ট্রাম্প।

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গতকাল রোববার আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক। তিনি বলেন, গতকাল সম্মেলন শুরুর আগে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ ট্রাম্প গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।

শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে ট্রাম্প বলেছেন, ‘হ্যাঁ, আমি আসব।’

রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত শনিবার রিয়াদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ