ঢাবি ছাত্রীর মৃত্যু: ৮ চিকিৎসকের জামিন
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন চৈতীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ওই হাসপাতালের ৮ চিকিৎসক।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন ৮ চিকিৎসক। ৩ হাজার টাকা মুচলেকায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাহিন চৈতীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালান।
ওই ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বাদী হয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরে হাসপাতাল পরিচালক ডা. এম এ কাশেমকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তিনি এ মামলায় জামিন পান।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 