News Bangla 24 BD | মহানবীর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

মহানবীর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে সৌদি রাজকীয় নিয়ম অনুযায়ী পবিত্র নগরী মদিনায় মসজিদ-ই নববীতে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা মুবারক জিয়ারত করেছেন।

এর আগে তিনি একই মসজিদে জোহরের নামাজ আদায় এবং দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।

শেখ হাসিনা পরে মসজিদ-ই নববীতে আসরের নামাজ আদায় করবেন। পরে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য বিমানযোগে মক্কা যাবেন।

প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগদান শেষে সোমবার সকালে রিয়াদ থেকে মদিনায় পৌঁছেন।

সৌদি রাজকীয় এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সৌদি আরবের ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল অভ্যর্থনা জানান।

শেখ হাসিনা গত ২০মে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে রিয়াদ পৌঁছেন। রোববার সৌদি রাজধানীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

৪ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ২৪মে ভোরে দেশে পৌঁছবেন।

তথ্যসূত্র : বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ