News Bangla 24 BD | দুর্দান্ত ফর্মে থাকা সৌম্যর সামনে রেকর্ডের হাতছানি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দুর্দান্ত ফর্মে থাকা সৌম্যর সামনে রেকর্ডের হাতছানি


গেল কয়েকটা ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন সৌম্য সরকার। এবার নতুন এক রেকর্ডের সামনে তিনি। ওয়ানডেতে মাত্র ৭৫ রান করতে পারলেই এক হাজার রানের মাইলফলক পূর্ণ করবেন সৌম্য।

তবে আগামী তিন ম্যাচের আগে ৭৫ রান সংগ্রহ করতে পারলে বাংলাদেশের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক হাজার রান করবেন তিনি।

২০০৪ সালে শাহরিয়ার নাফীস নিজের ২৯তম ওয়ানডে ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। যেটা ভাঙতে পারেনি কেউ। ৩৪তম ম্যাচে এক হাজার রান পূর্ণ করেন ইমরুল কায়েস ও নাসির হোসেন।

২৬ ওয়ানডেতে ৪২.০৪ ব্যাটিং গড়ে ৯৭৫ রান করেছেন সৌম্য সরকার। পরবর্তী দুই ম্যাচে ৭৫ রান করলেই শাহরিয়ার নাফীসকে টপকে যাবেন তিনি।

আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড আছে পাঁচ জনের। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের জোনাথন ট্রট ও কেভিন পিটারসেন ২১ ম্যাচে এক হাজার রান পূর্ণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ