চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ৩ বাড়ি ঘেরাও
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁনপুর শিমুলতলা বালুগ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর থেকে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর আগে মঙ্গলবার রাতে ওই উপজেলা থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনটি বাড়ি ঘেরাও করে র্যাব। আটক ব্যক্তিদের নাম জানানো হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অধিনায়ক এনামুল করিম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তিন ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে একটি বাড়িতে তল্লাশি শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারপাড়া এলাকা থেকে আটক তিন ব্যক্তির কাছ থেকে তিন কেজি গান পাউডার, একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 