News Bangla 24 BD | জেনে নিন, সন্তান নেওয়ার সঠিক সময় ! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বিয়ের পর সন্তান নেবার ইচ্ছে আপনার? তাহলে আপনাকে জানতে হবে সন্তান নেবার জন্য সবচাইতে ভালো সময় কোনটি? বর্তমানে অনেকে দম্পতিই ক্যারিয়ার এবং জীবনের অন্যান্য দিক গুছিয়ে নেবার উদ্দেশ্যে সন্তান নিতে চাইছেন অনেক দেরি করে। কিন্তু বেশি দেরি করে ফেললে আবার বয়সের কারণে সন্তান ধারণ হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত। তাহলে কি করা যেতে পারে?

নেদারল্যান্ডসের সাম্প্রতিক এক গবেষণা এ ব্যাপারে আলোকপাত করেছেন যে, নারীর গর্ভধারণের জন্য সর্বোচ্চ বয়স শনাক্ত করার চেষ্টা করেন তারা। সেই নারী কতটি সন্তানের জন্ম দিতে চান অথবা উর্বরতা কমে গেলে কৃত্রিমভাবে সন্তান ধারণ (IVF ব্যবহার করে) করতে তিনি ইচ্ছুক কিনা এসব বিষয় মাথায় রেখে গবেষনাটি পরিচালিত হয়। বয়সের সাথে পুরুষের উর্বরতাও কমে যায় তবে নারীর মতো এতো বেশি না। মোটামুটি ৬০ বছর বয়সে পুরুষদের উর্বরতায় ভাটা পড়ে। এ কারণে গবেষণায় নারীর বয়সের ওপরেই জোর দেওয়া হয়।

দেখা যায়, কমপক্ষে একটি সন্তান নেওয়ার ইচ্ছে আছে এবং কৃত্রিম গর্ভধারণের ইচ্ছে নেই এবং নারীদের বয়স ৩২ হবার আগেই গর্ভধারণের চেষ্টা করা উচিত। একইভাবে দুইটি সন্তান ধারণের ইচ্ছে থাকলে ২৭ বছরের মাঝেই চেষ্টা করা উচিত।

তবে সেই দম্পতি যদি IVF ব্যবহারে ইচ্ছুক থাকেন তবে আরও দেরি করে গর্ভধারণ করলে কোনো সমস্যা নেই। একটি সন্তানের জন্য তারা ৩৭ বছর বয়সেও গর্ভধারণের চেষ্টা শুরু করতে পারেন। দুইটি সন্তানের জন্য ৩৪ বছর বয়সে এবং ৩টি সন্তানের জন্য ৩১ বছর বয়সে গর্ভধারণের চেষ্টা করতে হবে বলে দেখা যায় সর্বোপরি দেখা যায়, এই গবেষণা সেসব দম্পতির জন্য সুখবর হতে পারে যারা শুধুমাত্র একটি সন্তান নিতে চান।

এ বিভাগের অন্যান্য সংবাদ