News Bangla 24 BD | স্থায়ী জামিন পেলেন সাক্কু - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

দুদকের দায়ের করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মনিরুল হক সাক্কু স্থায়ী জামিন পেয়েছেন। বুধবার তার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়ার স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন মঞ্জুর করেন।

একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেছেন। এ ছাড়া মামলাটি বিশেষ জজ আটে বদলি করা হয়েছে।

এর আগে ৯ মে ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে ২৪ মে পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক।

এ বিভাগের অন্যান্য সংবাদ