News Bangla 24 BD | শনিবারের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

শনিবারের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে


বিদ্যুৎ সরবরাহে সারাদেশে এখন যে সমস্যা হচ্ছে- শনিবারের পর সে সমস্যা থাকবে না। আগামী শনিবারের মধ্যে সারাদেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বৈশাখী ঝড়ে বিভিন্ন অঞ্চলে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিয়েছে। সে কারণে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে দেশে কোনো লোডশেডিং হচ্ছে না; যেটা হচ্ছে, সেটা বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ কেন্দ্র এবং সঞ্চালন লাইন মেরামতের কাজ শেষ হলে এই বিদ্যুৎ বিভ্রাটও থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিকেল ৫ থেকে রাত ১১টা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার চিন্তা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আগামী ১ জুন থেকে এই পরিকল্পনা কার্যকর হবে।

বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে তারাবিহ’র নামাজের সময় দেশের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন নসরুল হামিদ।

প্রসঙ্গত, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট হলেও গতকাল বুধবার ৮ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল বলে পিডিবি সূত্রে জানা গেছে। গতকাল পিডিবি থেকে বিদ্যুতের চাহিদা ছিল সর্বোচ্চ ৯ হাজার ৭০০ মেগাওয়াট।

এ বিভাগের অন্যান্য সংবাদ