News Bangla 24 BD | দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি হেফাজতের - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি হেফাজতের


সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণের ঘটনাকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। এর সাথে এবার দেশে স্থাপিত সব ‘মূর্তি’ অপসারণ করারও দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক শুকরিয়া আদায় মিছিল পরবর্তী সমাবেশ থেকে সারাদেশ থেকে মূর্তি অপসারণের দাবি জানান সংগঠনটির মহানগর আমির নূর হোসেন কাসেমি।

তিনি বলেন, ‘এ দেশের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি না। এ দেশের সংস্কৃতি তৌহিদী জনতার। এখানে মূর্তির সংস্কৃতি চলবে না। তাই সারা দেশে যত মূর্তি রয়েছে সব সরিয়ে ফেলতে হবে।’

ভাস্কর্য অপসারণের ঘটনায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক যখন ভালোর দিকে যাচ্ছিল তখন গ্রিক দেবী প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যার সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছিল। তবে মূর্তি অপসারণের ঘটনায় আমরা খুশি। এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘বাংলার মাটিতে আর কোনও মূর্তি স্থাপন করা যাবে না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তৌহিদী জনতা দাঁতভাঙা জবাব দেবে।’

হেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি আব্দুর রব ইউসূফী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দাবির পক্ষে ছিলেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’

এছাড়া, সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি ভাস্কর্যটি সরিয়ে নেওয়ায় জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্বে বক্তব্যে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন হেফাজতে ইসলামের নেতারা।

বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে মোট ২০ জন শ্রমিক সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর রাতে সেটি সরিয়ে নেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ