সাভারের জঙ্গি আস্তানায় বোম্ব ডিস্পোজাল ইউনিট
ঢাকার সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ঢুকেছে বোম্ব ডিস্পোজাল ইউনিট। শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে ভেতরে ঢোকেন তারা।
বোম্ব ডিস্পোজাল ইউনিটের সঙ্গে আরও রয়েছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম। সাকিবের নিমার্ণাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এই বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নামাগেন্ডা এলাকার আনোয়ারের পাঁচ তলা একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর পরপরই পুলিশের দলটি ওই বাড়ি থেকে দুইশ গজ দূরে সাকিবের বাড়িতে অভিযান শুরু করে। এসময় তারা সাকিবের ছয় তলা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় অভিযান চালায়। সিটিটিসি’র দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাড়িটিতে কোনও জঙ্গি অবস্থান করছে না। এছাড়াও বাড়িটিতে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য রয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 