News Bangla 24 BD | সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌদিতে পাঁচটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮১ জন। হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরা থাকতে পারেন।

আল কাশিম প্রদেশের রাজধানী বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরের জাবাল তামিয়াহর সাকরিয়াত কাবরা ব্রিজের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাসগুলো পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল।

কাসিম সিভিল ডিফেন্সের উপ মুখপাত্র কর্নেল আবদুল আজিজ আল তামিমি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে মদীনার কাশিম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর সৌদি গ্যাজেটের।

নিহতদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং অন্য দেশের নাগরিকরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাশিম প্রদেশে সৌদির রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মেদ আল হাম্মাদ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ২৮টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। মদীনা থেকে ছয়টি এবং হেইল থেকে পাঁচটি দল উদ্ধারকাজে যোগ দেয়। পাঁচটি বাসে মোট ২শ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ