ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন
সুপ্রিম কোর্টের মূল প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি কোর্টের বর্ধিত-অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে।
ভাস্কর মৃণাল হক এটি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ তদারক করেন। রাত ১২টা নাগাদ এটি কংক্রিটের ভিত্তির ওপর বসানো হয়।
হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের দাবির মুখে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪টায় ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়। এরপর সেটি ত্রিপলে মুড়িয়ে সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের পেছন দিকে রাখা হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে একটি ছোট পিকআপে করে ভাস্কর্যটি ভবনের সামনে আনা হয়। পরে ভারোত্তোলক যন্ত্র দিয়ে পিকআপ থেকে ভাস্কর্যটি নামানো হয়। এটি পুনঃস্থাপন করতে বেশ কয়েকজন শ্রমিককে ঝালাইসহ বিভিন্ন কাজ করতে দেখা যায়।
এদিকে ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পৌনে ১০টা থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 