মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
যুক্তরাষ্ট্রের মিসিসিপির লিংকন কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে শেরিফের একজন ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন।
মিসিসিপির ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্টেইন বলেন, শনিবার মধ্যরাতের পর লিংকন কাউন্টির প্রত্যন্ত অঞ্চলের তিনটি আলাদা বাড়িতে গুলির ঘটনা ঘটে।
বিবিসি জানায়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোববার ভোরে ৩৫ বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির নাম কোরি গডবোল্ট বলা হয়।
জানা গেছে, ফোনে বন্দুকধারীর হামলার খবর পেয়ে কাউন্টির শেরিফ কার্যালয়ের একজন ডেপুটি ঘটনাস্থলে যান। ওই সময় তাকেও গুলি করে হত্যা করা হয়। বাকি নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে হত্যার কারণ এখনও জানা যায়নি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 