১৮২ গ্রাহকের স্বর্ণালংকার ফেরত দিচ্ছে শুল্ক গোয়েন্দা
১৮২ জন গ্রাহককে তাদের স্বর্ণালংকার বুঝিয়ে দিতে আপন জুয়েলার্সের পাঁচ শাখায় অবস্থান নিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।
ইতিমধ্যে সেখানে উপস্থিত গ্রাহকদের অলংকার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার সকাল সোয়া ১০টা থেকে শুল্ক গোয়েন্দার পাঁচটি টিম আপন জুয়েলার্সের গুলশানের দুটি শাখা, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারের শাখায় উপস্থিত রয়েছে। সেখানে জুয়েলার্স কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমাদের পৃথক পাঁচটি টিম আপন জুয়েলার্সের শাখাগুলোতে গিয়েছে। সেখানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। ইতোমধ্যে বেশকিছু গ্রাহকও সেখানে উপস্থিত হয়েছেন। স্বর্ণালংকার ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’
এর আগে ১৮২ জন গ্রাহকের প্রায় ৩.৫ কেজি ফেরতযোগ্য অক্ষত স্বর্ণালংকারের স্বপক্ষে আপন জুযেলার্স কর্তৃপক্ষ কাগজপত্র দেখাতে সক্ষম হওয়ায় আজ সকাল ১০টায় ফেরতের সময় পুনর্নির্ধারণ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এজন্য গত বৃহস্পতিবার গ্রাহককে দোকানের রশিদ ও ব্যক্তিগত আইডিসহ (এনআইডি/পাসপোর্ট) গ্রাহকদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়।
গত ২২ মে গ্রাহকের গচ্ছিত স্বর্ণ বা অন্যান্য অলংকার ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু শুল্ক গোয়েন্দার কাছে কাগজপত্র সরবরাহ করতে না পারায় গ্রাহকদের অলংকার ফেরত দেওয়া সম্ভব হয়নি।
১৭ মে আপন জুয়েলার্সের মালিক তিন ভাই গোলজার আহমেদ, দিলদার আহমেদ ও আজাদ আহমেদকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দা। জিজ্ঞাসাবাদে জব্দকৃত সোনার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদি দেখাতে পারেননি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। এরপর তারা নথিপত্র উপস্থাপনে সময় চাইলে তাদের ২৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়।
এদিকে আজ গ্রাহকদের স্বর্ণালংকার ফেরত দেওয়ার পর জব্দকৃত বাকি স্বর্ণের বিষয়ে দিলদার আহমেদসহ মালিকপক্ষকে আগামীকাল (৩০মে) জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 