ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ
প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরি ভিত্তিতে ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অাজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। তবে ঘূর্ণিঝড় মোকাবেলায় তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে তৎপর থাকার নির্দেশনা দিয়েছেন।
একই সঙ্গে এ বিষয়ে দলের নেতা-কর্মীদেরও নির্দেশনা দেয়া আছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। সেনাবাহিনী ও বিমানবাহিনীও কাজ করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 