News Bangla 24 BD | ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত


ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই চরমপন্থী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুশনা গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

এসময় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব ২টি বিদেশি বন্দুক, ১টি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, কোটচাঁদপুরের নাগরতোলা গ্রামের বান্দাবলিতে চরমপন্থীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে তারা অভিযান চালায়। সে সময় চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারাও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর চরমপন্থীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে চরমপন্থী দলের ওই দুই নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র‌্যাব। সেখানে রাত পৌনে ১টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত মাইদুলের নামে বিভিন্ন থানায় হত্যাসহ ১৪টি ও আলিমের ১২টি হত্যাসহ ৩টি অস্ত্র মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ