News Bangla 24 BD | মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই


গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আর এর ফলে মেয়র মান্নানের দায়িত্বে গ্রহণ ও পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আবু হানিফ।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা (লিভ টু আপিল) আবেদন খারিজ করে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং এম এ মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও আবু হানিফ।

এর আগে গত ১৩ এপ্রিল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ মেয়র মান্নানকে দ্বিতীয় দফায় দেয়া বরখাস্তের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ