News Bangla 24 BD | ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে বৃহস্পতিবার যাচ্ছে আওয়ামী লীগের টিম - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে বৃহস্পতিবার যাচ্ছে আওয়ামী লীগের টিম


ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত  এলাকায় ত্রাণ সহায়তা কর্মকাণ্ড চালাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের চারটি টিম যাচ্ছে বৃহস্পতিবার।

বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের হাতে জাতীয় নির্বাচনের সময় খুব কম। আমরা ইতিমধ্যে আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের অলআউট প্রস্তুতি শুরু করে দিয়েছি।

মোরায় ক্ষদিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে আওয়ামী লীগের পক্ষে ত্রাণ সহায়তার প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নীতি হচ্ছে, দুর্যোগ, দুর্গত এলাকায় রিলিফ দিয়ে আসলাম আর চলে গেলাম, এই অবস্থা নয়। শেখ হাসিনার সরকার দুর্যোগ মোকাবিলায় রিঅ্যাকটিভ।

তিনি আরো বলেন, নেত্রীর নির্দেশনায় সেখানে আমাদের টিম যাচ্ছে। নেত্রীর নির্দেশনায় ত্রাণ সহয়তা দিতে গিয়ে ফটোশেন করার কোনো নির্দেশনা নেই। আমাদেরকে তিনি বলেছেন, রিলিফ দিয়ে তন্ন তন্ন করে কোথায় কি কি ক্ষতি হল, তা খুঁজে বের করে এগুলোর ক্ষতি নিরূপণ করতে হবে। এরপর ক্ষতিগ্রস্তদের তালিকাসহ সবকিছু প্রস্তুত করে তাৎক্ষণিক একটা সাহায্য দেবে।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল কক্সবাজারে প্রশাসনসহ স্থানীয় নেতাদের সঙ্গে একটি প্রস্তুতি সভা হবে। এরপর শুক্র ও শনিবার মূলত ত্রাণ তৎপরতা শুরু হবে।

এরপর ত্রাণ সহায়তা কর্মকাণ্ডে আওয়ামী লীগের চারটি টিমের নেতাদের নাম ঘোষণা করেন তিনি। এই টিমগুলোর মধ্যে কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, একেএম এনামুল হক শামীম, গোলাম কিবরিয়া চিনু, রেমন্ড আরেং, কুতুবদিয়া-মহেশখালী জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন, আনোয়ার-পতেঙ্গায় আবদুর রহমান, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাইফুজ্জামন চৌধুরী জাভেদ এবং বান্দরবান-রাঙামাটিতে আখতারুজ্জামান, দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর, অসীম কুমার উকিল উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ