এতদিন কোথায় ছিলেন জানেন না ডাক্তার ইকবাল
ঢাকার সাইন্স ল্যাবরেটরি থেকে অপহরণের সাড়ে ৭ মাস পর বাসায় ফিরেছেন ডা. ইকবাল মাহমুদ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফিরে যান।‘অপহৃত’ হওয়ার পর সাত মাস তিনি কোথায় ছিলেন, তা জানেন না স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা কর্মকর্তা মুহাম্মদ ইকবাল মাহমুদ।
ডা. ইকবালের বাবা বীর মুক্তিযুদ্ধা এ কেএম নুরুল আমিন সাংবাদিকদের বলেন, বুধবার আনুমানিক রাত ১১টায় ঢাকা-রায়পুর সড়কের পাশে কোনও এক জায়গায় চোখ বাঁধা অবস্থায় ডা. ইকবালকে ফেলে রেখে যায় দুর্বত্তরা। পরে একটি অটো ভাড়া নিয়ে ইকবাল বাসায় ফিরে আসেন।
তার বাবা এ কে এম নুরুল আলম জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি অটোরিকশায় করে বাসায় ফেরেন ইকবাল। তার আগে তাঁকে কে বা কারা একটি মাইক্রোবাসে করে লক্ষ্মীপুর পৌরসভার নতুন গরুহাটা এলাকায় নামিয়ে দেয়। এ সময় ইকবালের চোখ বাঁধা ছিল।
নুরুল আলম বলেন, ইকবাল জানিয়েছেন, প্রায় সাত মাস আগে অপহরণের পরপরই তাঁর চোখ বেঁধে ফেলা হয়। এই সাত মাস কোথায় ছিলেন, তা জানেন না তিনি। কারা তাঁকে অপহরণ করেছিল, সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা নেই।
নুরুল আলম বলেন, বাসায় ফেরার পর ইকবাল একান্তে বিশ্রাম নিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো বলেই মনে হয়েছে। ছেলের অপহৃত হওয়া ও ফিরে আসা নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কথা বলতে চাননি নুরুল আলম।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ অক্টোবর রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে ইকবাল মাহমুদ অপহৃত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রয়েল কোচ নামে একটি বাস সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ধানমন্ডি ১ নম্বর রোডের কাছে এসে থামে। ইকবাল মাহমুদ ওই বাস থেকে নেমে দাঁড়ান। সঙ্গে সঙ্গে সাত-আটজন তাঁকে ঘিরে ধরে। তাঁকে খুব দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় তারা। মাইক্রোবাসের পেছনে পুলিশের একটি পিকআপ ভ্যানও যেতে দেখা যায়।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 