News Bangla 24 BD | দাদীর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

দাদীর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী সায়েরা খাতুনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ আছর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা সায়েরা খাতুনের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু ও অন্যান্যদের আত্মার শান্তি, শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ