News Bangla 24 BD | সংসদে বাজেট পেশ আজ - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ আজ (১ জুন, বৃহস্পতিবার)। এটি স্বাধীন বাংলাদেশের ৪৬তম বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুপুর দেড়টায় আগামী অর্থবছরের জন্য বাজেট এবং চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পেশ করবেন। এরপর ২৯ জুন তা পাস হবে।

বর্তমান আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের এটি চতুর্থ বাজেট। অন্যদিকে ২০০৮ সালে নির্বাচিত হবার পর এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের এটি নবম বাজেট। একই সঙ্গে টানা নবম বাজেট পেশ করে নতুন রেকর্ড গড়ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৪ লাখ ২৬৬ কোটির টাকা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে রাজস্ব বোর্ডের রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে সামাজিক নিরাপত্তাবলয়ের পরিধি আরও বাড়ানোর প্রস্তাব থাকছে। আর এ খাতে সর্বোচ্চ বরাদ্দেরও প্রস্তাব থাকছে।

ইতোমধ্যে এ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এডিপিতে ২০১৭-১৮ অর্থবছরের জন্য একনেক মোট ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। এর মধ্যে মূল এডিপি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকা। মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ থাকবে ১০ হাজার ৭৫৩ কোটি ৫৮ লাখ টাকা। চলতি অর্থবছরের এডিপির আকার হচ্ছে ১ লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা।

এ ছাড়া অনুমোদিত এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৯৬ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকা ও বৈদেশিক উৎস থেকে ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। গত ১ মে অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়।

এডিপিতে পরিবহন খাতে ৪১ হাজার ৫৩ কোটি ৫০ লাখ টাকা, বিদ্যুৎ খাতে ১৮ হাজার ৮৫৮ কোটি ৮৩ লাখ টাকা, শিক্ষা ও ধর্ম খাতে ১৬ হাজার ৬৭৩ কোটি ৩১ লাখ টাকা, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতে ১৪ হাজার ৯৪৯ কোটি ৭২ লাখ টাকা এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১৪ হাজার ৪৫০ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হবে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ