সন্ধ্যায় টিকে থাকার যুদ্ধে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (৫ জুন) শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। লন্ডনের কেনিংটন ওভালে আসরের হট ফেবারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ওয়ান। এর আগে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ টিকে থাকার যুদ্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে তামিম-মুশফিক-মাশরাফিরা।
পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ ওয়ানডে ম্যাচে ১৭ হারের বিপরীতে কেবল একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ। এবার ইংল্যান্ডের সেই কার্ডিফে না হলেও কেনিংটন ওভালে অসিদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। তারকাসমৃদ্ধ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ১২ বছর আগের ওই জয়কে অনুপ্রেরণা হিসেবে দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি ওভালেই খেলেছিল বাংলাদেশ। উদ্বোধনী দিনে ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। সেই চেনা মাঠে আজও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। একই উইকেটে খেলা হলে আজ ডিফেন্ড করার জন্য কি করতে হবে সে সম্পর্কে হয়তো আগে থেকেই ধারণা রাখবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 