দেশের মানুষ ও রাজনীতির প্রয়োজনেই আওয়ামী লীগের জন্ম—-মাহবুব-উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মন্তব্য করেছেন বলেছেন জনগণ চাইলে বিএনপিকে অবৈধ ঘোষণা কেবল সময়ের ব্যাপার।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বিরুদ্ধে বিএনপির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘১৯৭১ এ মুক্তিযুদ্ধের আগে থেকেই আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এ দেশের মানুষ ও রাজনীতির প্রয়োজনেই এ দলের জন্ম।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল মন্তব্য করে বলেন বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ-এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘দয়া করে ইতিহাস পড়ে নিন। আওয়ামী লীগকে অবৈধ বলার ধৃষ্টতা ভবিষ্যতে আর কোনো বিএনপি নেতা দেখাবেন না, এটাই আমাদের প্রত্যাশা।’
সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ভবিষ্যতে বিএনপি কি অবৈধ দল হতে যাচ্ছে- সেটা সময়ই বলে দেবে। জনগণ যদি অবৈধ একটি দলকে অবৈধ হিসেবে দেখতে চায় বা ঘোষণা করতে চায়, পরবর্তীতে সেটা হতেও পারে।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 