News Bangla 24 BD | ঈদ শেষ, ফিরছেন নগরবাসী - News Bangla 24 BD
News Head

প্রিয়জনের সাথে কাটানো দিনগুলোর সুখ স্মৃতি নিয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে সড়ক এবং রেলপথেও ফিরছেন নগরবাসী।

বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা থাকায় ঢাকায় ফিরেই কর্মব্যস্ত হয়ে পড়ছেন অনেকেই।

তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান এখনও বন্ধ থাকায় শিক্ষার্থীরা হয়তো আরও দুই-চারদিন আরাম-আয়েশেই থাকবেন।

বুধবার সকালে, দেশের নানা অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছে। সরকারি চাকুরে, শিক্ষার্থী বা যারা ঈদে গ্রাম ফেরত মানুষের ভিড় এড়াতে চান তারাই আজ রাজধানীতে ফিরেছেন।

সড়কপথের যাত্রীরা ভোরেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ডগুলোতে নেমেছেন। যানজট না থাকায় নিয়মিত সময়ের চেয়ে ৩ থেকে ৪ ঘন্টা আগে পৌছেছে দূরপাল্লার বাসগুলো।

যারা ঈদ উদযাপন করতে নাড়ির টানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা রাজধানী ঢাকায় আসতে শুরু করলেও রাজধানীর কর্মচাঞ্চল্য ফিরে আসতে কিছুটা সময় লাগবে। ঢাকার প্রধান সড়কগুলোতে এখনও ফাঁকা। মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্ট খোলেনি। অধিকাংশ দোকানপাট খোলেনি। মূলত জনবহুল রাজধানী এখনও অনেকটাই ফাঁকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ