News Bangla 24 BD | টাইব্রেকারে রোনালদোদের হারিয়ে ফাইনালে চিলি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টাইব্রেকারে রোনালদোদের হারিয়ে ফাইনালে চিলি


এতদিন মেসির সামনে ছিলেন মুর্তিমান আতঙ্ক। পরপর ‍দুটি কোপা আমেরিকা ফাইনালে মেসিদের কাঁদিয়েছেন তিনি। এবার একই অভিজ্ঞতা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দিলেন ক্লদিও ব্রাভো। চিলির গোলরক্ষক ব্রাভো একাই বলতে গেলে হারিয়ে দিয়েছেন রোনালদোর পর্তুগালকে। টাইব্রেকারে টানা তিনটি শট ফিরিয়ে দেন এবং শেষ মুহূর্তের নায়কে পরিণত হন তিনি।

ফিফা কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে দু’দলের খেলাই ছিল গোলশূন্য ড্র। নির্ধারিত সময়, অতিরিক্ত ৩০ মিনিট নিষ্প্রাণ ফুটবলই খেলে গেছে চিলি এবং পর্তুগাল, দু’দলই। কেউ কারও জালে বল প্রবেশ করাতে পারেনি।

শেষ পর্যন্ত খেলা গড়াল ভাগ্য নির্ণায়ক টাইব্রেকারেই। এখানে এসেই নায়ক হয়ে গেলেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। রোনালদোদের টানা তিনটি টাইব্রেকারের শট ফিরিয়ে দেন তিনি এবং পর্তুগালকে একাই হারিয়ে দেন। টাইব্রেকারে পর্তুগিজদের ৩-০ ব্যবধানে হারিয়ে কনফেডারেশন্স কাপের ফাইনালে উঠে গেলো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

এ বিভাগের অন্যান্য সংবাদ