News Bangla 24 BD | দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা - News Bangla 24 BD
News Head

দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা


জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সকাল পৌনে ১১টায় ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছেন তিনি।

আজ দুটি মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির দিন ধার্য রয়েছে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ শুনানিতে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেয়ার কথা রয়েছে।

তবে এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা করবেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আদালত সূত্র জানায়, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ