News Bangla 24 BD | গাবতলী গরুর হাটে আগুন - News Bangla 24 BD
News Head

রাজধানীর গাবতলী গরুর হাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাটের ভেতরে থাকা খুড়কুটায় আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নাজমা বেগম জানান, আগুনের খবরে আশপাশের স্টেশন থেকে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে।

তবে তাৎক্ষনিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ