News Bangla 24 BD | রাজশাহীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু - News Bangla 24 BD
News Head

রাজশাহীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


রাজশাহীতে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় সবুজ (৮) ও চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামে সম্রাট (১১) নামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। চারঘাট মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান শুক্রবার বিকাল ৪টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে সবুজ। সন্ধ্যা ৭ টার দিকে নদীর পানিতে ভাসমান অবস্থায় সবুজের লাশ উদ্ধার করা হয়। সে খোঁজাপুর এলাকার হাসিবুল ইসলামের ছেলে।

সবুজের মামা জামাল উদ্দিন জানান, সবুজ ও সাথী জমজ ভাই-বোন। বিকালে বাড়ির পাশে পদ্মা নদীতে তারা দুইজনেই গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সবুজ পানিতে তলিয়ে যায়।

এদিকে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে ঝিকরা গ্রামের এসা হকের ছেলে সম্রাট ইউসুফপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে যায়। ঈদের পরদিন মা-বাবার সঙ্গে সে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পদ্মা নদীতে মা ও ছেলে গোসল করতে নামে। তখন সম্রাট তলিয়ে যায়। পরে রাজশাহীর ডুবুরিদের খবর দিলে আড়াই ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ