News Bangla 24 BD | কুষ্টিয়ায় ‘জঙ্গি আস্তানায়’ নব্য জেএমবির স্ত্রীসহ ৩ নারী আটক - News Bangla 24 BD
News Head

কুষ্টিয়ায় ‘জঙ্গি আস্তানায়’ নব্য জেএমবির স্ত্রীসহ ৩ নারী আটক


কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এসময় সুইসাইড ভেস্ট পরিহিত এক নারীসহ তিনজনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে বামনপাড়া এলাকার তালতলা মসজিদের পাশে একটি একতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার এসএম মেহেদী হাসান জানান, ভেড়ামারা শহরের তালতলা মসজিদের পাশের একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য অভিযান শুরু করে। এ সময় ভেড়ামারা থানার পুলিশ, কুষ্টিয়া সদর থানার পুলিশ ও ডিবি পুলিশের একটি দল টিম সেখানে অবস্থান নেয়। রাত ৩টার দিকে এক নারী সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ সদস্যরা তা বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে। পরে তিথি ও সুমাইয়া নামে দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে দুই শিশু সন্তানও ছিল।

পুলিশের দাবি, জঙ্গি আস্তানার বাড়ির মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গিরা বাড়িটি ভাড়া নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বর্তমানে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর ওরফে সজিবের স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ডারের স্ত্রী সুমাইয়া ও অজ্ঞাত এক নারী রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ