হয়ে গেল মেসি-আনতোনেল্লার জমকালো বিয়ে
অবশেষে একে অপরের বাহুতে চির জীবনের জন্য বাধা পড়লেন লিওনেল মেসি এবং আনতোনেল্লা রোকুজ্জো। ২৫ বছরের পরিচয়, প্রায় ৮ থেকে ৯ বছরের প্রেম। অবশেষে সবকিছুকে প্রনয়সূত্রে আবদ্ধ করলেন বিশ্বসেরা এই সেলিব্রিটি জুটি। যদিও এরই মধ্যে দু’জনের কোল আলো করে পৃথিবীতে এসেছে দুটি পুত্র সন্তান।
২০১৬-১৭ ফুটবল মৌসুম শেষ হতে না হতেই আনতোনেল্লার সঙ্গে বিয়ের ঘোষণা দেন মেসি। তারিখটা নির্ধারণ করা হয় তার নিজের ৩০তম জন্মদিনের ঠিক এক সপ্তাহের মাথায়। তবে মেসির বিয়ের ভেন্যু নিয়ে কম বিতর্ক হয়নি। নিজের এবং আনতোনেল্লার জন্মস্থান রোজারিওর এমন এক জায়গাকে মেসি বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন, যেটা পুরো লাতিন আমেরিকার কুখ্যাত মাফিয়া গ্যাং লস মনোসের আস্তানা।
রোজারিওর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আর্জেন্টিনার অন্য যে কোনো শহরের চেয়ে দ্বিগুণ খারাপ। দেশটির সরকার কর্তৃক পরিচালিত জরিপেই দেখা যায়, পুরো আর্জেন্টিনা যায় অপরাধ হয়, শুধু রোজারিওয় হয় তার দ্বিগুণ। গত পাঁচ বছরেই এই শহরে গ্যাং ওয়ারে নিহত হয়েছেন অন্তত হাজার খানেক মানুষ। এমনই এক শহর এমনকি মাফিয়া আস্তানায় কি না মেসি নিজের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করে ফেললেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 