News Bangla 24 BD | ঘন ভ্রু পেতে চাইলে যা করবেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সুন্দর ভ্রুই এক জোড়া পারে আপনার সাজে পরিপূর্ণতা এনে দিতে। কিন্তু ভ্রু পাতলা হলে তা অনেকেরই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। ভ্রু ঘন না হলে কোনোভাবেই তাতে পরিপূর্ণতা আনা যায় না। আর তাই পাতলা ভ্রুয়ের দরকার বিশেষ যত্ন। চলুন জেনে নেই কীভাবে ঘন ভ্রু পেতে পারেন।

যাদের ভ্রু বেশি পাতলা করা প্লাক করা হয়েছে কিংবা স্বাভাবিক ভাবেই খুব পাতলা তারা কিছুদিন ভ্রু প্লাক করা বন্ধ রাখুন। পাতলা ভ্রু নিয়মিত প্লাক করলে আরো পাতলা হয়ে যায়। বরং পাতলা ভ্রু কিছুদিন প্লাক না করে রেখে দিলে নতুন ভ্রু গজিয়ে কিছুটা ঘন দেখাবে আপনার ভ্রু জোড়া।

ত্বকের পাশাপাশি ভ্রুয়ের জন্যও স্ক্রাবিং দরকার। কারণ ভ্রু এর ত্বকে মৃত কোষ জমে নতুন ভ্রু গজাতে বাঁধা দিতে পারে। কিংবা অনেক সময় মৃত কোষের কারণে ভ্রুয়ের স্বাভাবিক বৃদ্ধিও ব্যহত হয়। ভ্রু স্ক্রাবিং করার জন্য নরম পুরানো টুথ ব্রাশ নিন। এবার টুথব্রাশ পানিতে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে ভ্রু ভালো করে আঁচড়ে নিন। তাহলে মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে এবং নতুন ভ্রু গজাবে

ক্যাস্টর ওয়েল নতুন ভ্রু গজাতে সাহায্য করে। যাদের ভ্রু পাতলা তারা ভালো মানের ক্যাস্টর অয়েল কিনে নিন। এরপর প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু পরিমাণ ক্যাস্টর ওয়েল ম্যাসাজ করে নিন ভ্রু এর উপরে। এভাবে নিয়মিত ব্যবহার করলে কিছুদিন পর ধীরে ধীরে নতুন ভ্রু গজাতে শুরু করবে।

যাদের ভ্রু একেবারেই পাতলা তারা মেকআপ করার সময় ভ্রু নিয়ে বেশ বিড়ম্বনায় পড়ে থাকেন। এক্ষেত্রে অনেকেই আই ভ্রু পেন্সিল দিয়ে ভ্রু আঁকেন। কিন্তু যাদের ভ্রু পাতলা তারা আই ভ্রু পেন্সিল দিয়ে ভ্রু আঁকলে দেখতে বেমানান ও কৃত্রিম দেখায়। তাই ভ্রু-তে ন্যাচারাল লুক আনতে গাঢ় বাদামী রঙের আই শ্যাডো ব্যবহার করুন। আই শ্যাডো ব্রাশ দিয়ে পুরো ভ্রুতেই আইশ্যাডোর প্রলেপ দিন। তাহলে আপনার ভ্রু জোড়া দেখাবে সুন্দর ও আকর্ষণীয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ