News Bangla 24 BD | উত্তরায় আগুন, ২ জনের লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের বিপরীত পাশে দু’টি ভবনে আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সকালে প্রথমে অবশ্য খবর পাওয়া গিয়েছিল রাজলক্ষ্মী মার্কেটে আগুন লেগেছে। পরে বিষয়টি পরিষ্কায় হয় যে, আগুন রাজলক্ষী মার্কেটে নয়, বরং ওই মার্কেটের বিপরীত পাশে দুটি ভবনে লেগেছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।

সোমবার ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ