এ রায়ে আমি হতাশ: অ্যাটর্নি জেনারেল
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল সর্বসম্মতিক্রমে খারিজ করে দেওয়ায় হতাশ হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রায় ঘোষণার পর সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আইন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে রিভিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ রায়ে আমি হতাশ।’
এরআগে সকালে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল সর্বসম্মতিক্রমে খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আদালত বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হলো আপিল খারিজ।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
গত ১ জুন সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শেষে এ বিষয়টি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন সর্বোচ্চ আদালত।
বিচারক অপসারণ প্রশ্নে গুরুত্বপূর্ণ এই মামলায় আপিল বিভাগে ১১ কার্যদিবস শুনানি গ্রহণ করা হয়। এ মামলায় আপিল বিভাগ মনোনীত ১২ জন অ্যামিকাস কিউরির (আইনি বিষয়ে ব্যাখ্যা প্রদানকারী আদালতের বন্ধু) মধ্যে ১০ জন আদালতে মতামত উপস্থাপন করেন। তাদের মধ্যে ৯ জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা হলেন—বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী টিএইচ খান, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, তিন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী ও ফিদা এম কামাল এবং জ্যেষ্ঠ আইনজীবী আবদুল ওয়াদুদ ভূইয়া ও এম আই ফারুকী।
এদিকে, জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি ষোড়শ সংশোধনীর পক্ষে অর্থাৎ সংসদের মাধ্যমে বিচারক অপসারণের পদ্ধতি যথাযথ বলে যুক্তি তুলে ধরেন। দুই জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ কোন মতামত দেননি।
গত ৮ ফেব্রুয়ারি এই মামলার আপিল শুনানিতে সহায়তার জন্য আদালত ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন।
অন্যদিকে, আপিলের পক্ষে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর আপিলের বিপক্ষে বক্তব্য রাখেন রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ। এ ছাড়াও ইন্টারভেনার (ব্যাখ্যাদানকারী) হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু।

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ 