ক্রিকেটে বাংলাদেশের সাফল্য গবেষণায় আইসিসি
ক্রিকেটের অভিজাত আঙ্গিনায় প্রবেশের পর তিক্ত সব অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়েছে বাংলাদেশকে। একসময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার শত শত প্রস্তাব বাতাসে উড়েছে। সেই সময় আজ ইতিহাস হয়ে গেছে। সব সমালোচনা আর গালিগালাজকে ইতিহাস বানিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেট আজ আইসিসির কাছে উন্নয়নের রোল মডেল। আর এ রোল মেডেল মেনে পাপুয়া নিউগিনি, নেপাল, বার্বাডোজসহ বিশ্বের অন্যান্য দেশ উন্নতি করতে পারে। তা নিয়ে গবেষণা করতেই ঢাকায় অবস্থান করছেন আইসিসির প্রতিনিধি ও অস্ট্রেলিয়ার ডেকেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলা নিউগেন।
গত কয়েক বছরে বিপুল বিক্রমে উন্নতি করছে বাংলাদেশের ক্রিকেট। ২০১৪ সালের শেষভাগ থেকে ২০১৫ সালে এসে যা বিরাটাকায় রুপ নিয়েছে। এক টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগাররা হারিয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিধর দলকে। বছরের প্রারম্ভে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে ভূপাতিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফি বাহিনী। এবার তাই বাংলাদেশকে রোল মডেল বানিয়ে সহযোগী দেশগুলোর সামনে তুলে ধরবে আইসিসি।
কিভাবে এতো এগিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। তা নিয়ে গবেষণা করতেই আইসিসির প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার ডেকেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলা নিউগেন। ক্রিকেটে এদেশের সাফল্যের নেপথ্যের কারণগুলো খুঁজে পাপুয়া নিউগিনি, বারবাডোস, নেপালের মতো দেশগুলোর সামনে বাংলাদেশকে রোলমডেল হিসেবে তুলে ধরবে আইসিসি। আর এ গবেষণায় শিলা নিউগেনকে সহযোগিতা করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও আইসিসির ডেভেলপমেন্ট কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ 