গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০
গাজীপুরে পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের লাশ পেয়েছেন উদ্ধারকারীরা; এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের ওই কারখানার ডাইং সেকশনের বয়লায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে বিস্ফোরিত হলে চার তলা ভবনের একপাশের এক থেকে দোতলা পর্যন্ত ধসে পাড়ে।
ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। কারখানার ভেতরের ধ্বংস্তূপ থেকে রাতে উদ্ধার করা হয় ছয়জনের লাশ। ৪৭ জনকে হাসপাতালে পাঠানোর পর মারা যান আরও তিন জন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহিন মিয়া জানান, রাত ১টার পর বৃষ্টির জন্য উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার ভোরে আবার তল্লাশি শুরুর পর আরও এক যুবকের লাশ পাওয়া যায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ 