গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চলছে
গাইবান্ধার সদর উপজেলার চরাঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলছে।
আজ বুধবার ভোর থেকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে এই অভিযান চলছে।
সকাল সাড়ে ৭টা থেকে এ অভিযান চললেও কোনো আস্তানার সন্ধান এবং কোনো ডাকাত গ্রেপ্তার হয়নি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুল্লাহ্ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চরাঞ্চলের কিছু এলাকায় জঙ্গি তৎপরতা ও আস্তানার খোঁজ পেয়ে এ অভিযান চালানো হচ্ছে। এছাড়া ওইসব এলাকায় নৌ ডাকাত গ্রেপ্তারেরও অভিযান চলছে।
তিনি আরও জানান, পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে চরাঞ্চলের কিছু এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত বছরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাইবান্ধার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দূর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক দফায় অভিযান চালায়। কিন্তু অভিযানে পরিত্যক্ত দু-তিনটি দেশীয় অস্ত্র ছাড়া জঙ্গি ও নৌ ডাকাত গ্রেপ্তার করতে পারেনি।

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ 