News Bangla 24 BD | এটা ছোট কোনো বিষয় নয়, সবকিছুর তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩ গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

এটা ছোট কোনো বিষয় নয়, সবকিছুর তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কবি ফরহাদ মজহার কীভাবে নিখোঁজ হলেন, সেই সত্য উদঘাটনে মামলা করবে সরকার। একই সঙ্গে কেনই বা এত ভোরে বাসা থেকে তিনি বের হলেন, কারা তাকে খুলনা পর্যন্ত যেতে বাধ্য করল, সে বিষয়গুলো তদন্ত করা হবে।

গতকাল এসব বিষয় জানিয়ে তিনি বলেন, এটা কোনো ছোট বিষয় নয়। গত সোমবার শুধু তার পরিবার নয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ অনেকেই বিষয়টি নিয়ে উদগ্রীব ছিলেন। যদি কেউ তাকে সীমান্ত পার করে দিতেন বা তিনি ওপার চলে যেতেন, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো, তা আমাদের ভাবিয়ে তুলেছে। তখন নানা রকম ব্যাখ্যা আসত। তবে এখন পর্যন্ত ফরহাদ মজহারের কোনো দোষ সরকার খুঁজে পায়নি।

গতকাল বেলা তিনটায় ফরহাদ মজহারকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। আদালতে জবানবন্দি নিয়ে তাকে নিজ জিম্মায় ছেড়ে দেয়। এখন ফরহাদ মজহারকে নিয়ে সরকারের সিদ্ধান্ত কী; জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আমরা তো তাকে গ্রেপ্তার করিনি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে। আমরা সবার বক্তব্য নেব। তার পরিবারের বক্তব্য, তার বক্তব্য, তিনি যে দোকানে খেয়েছেন তার মালিকের বক্তব্য, বাসের চালকের বক্তব্য; সব নেওয়ার পর বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

এ ছাড়া আমাদের কাছে ফুটেজ, কল রেকর্ড তো আছেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাক্ষণই প্রযুক্তির মাধ্যমে তার মোবাইল ফোন অনুসরণ করেছে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ;আমাদের বিশ্বাস, ফরহাদ মজহার নিজেই সবকিছু স্বীকার করবেন। যে হোটেলে তিনি খেয়েছেন, সেখানে কত টাকার বিল দেওয়া হয়েছে, সেটাও খতিয়ে দেখা হবে। এখানে গোপন করার কিছু নেই। সব বের হয়ে আসবে আশা করি।

আপনাদের কাছে তথ্য কী আছে জানতে চাইলে মন্ত্রী বলেন, পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার স্ত্রী তাদের বলেছেন, ভোর চারটায় ফরহাদ কাজ করছিলেন। হঠাৎ করে সাড়ে পাঁচটার দিকে তার স্ত্রী খেয়াল করলেন, তিনি বাড়িতে নেই। এরপর থেকে যতগুলো টেলিফোন তার স্ত্রী পেয়েছেন, সবই তার মুঠোফোন থেকে।

চার-পাঁচবার ফোন এসেছে। মাঝে মাঝে ফোনটা বন্ধ ছিল। তার ফোন থেকেই ৩৫ লাখ টাকা চাওয়া হয়েছে। তিনি দুপুরে যে দোকানে খেয়েছেন এবং তার আরিচা, মাগুরা পার হওয়ার ঘটনা পুলিশ অনুসরণ করেছে। তার স্ত্রীর সঙ্গে ওই ফোন থেকে যে কথাবার্তা হয়েছে, তার পুরোটাই পুলিশের কাছে রয়েছে।

আরিচা বা মাগুরায় যখন তাকে অনুসরণ করা হলো, তখন সেখানে কেন তাকে উদ্ধারের চেষ্টা করা হলো না;এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ;আমরা তো জানি না, তিনি কোথায় আছেন। আমরা তখন তার টেলিফোনের অবস্থান নির্ণয় করতে পেরেছি। পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে পরে অভিযান চালিয়েছে।

সূত্র: প্রথম আলো

এ বিভাগের অন্যান্য সংবাদ