গাইবান্ধা সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে চালানো অভিযান আজ বুধবার বেলা একটায় শেষ হয়েছে। আট ঘণ্টার এ অভিযানে কোনো জঙ্গির সন্ধান পাননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এ সময় সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের সিধাইলচর থেকে শুকুর আলী (২৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
আজ ভোর পাঁচটা থেকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হকের নেতৃত্বে কাউন্টার টেররিজম ইউনিট, ডিবি পুলিশ, থানা ও জেলা পুলিশের সমন্বয়ে একটি দলের শতাধিক সদস্য সদর উপজেলার কামারজানি ও মোল্লারচরের চরাঞ্চলে বিশেষ অভিযান শুরু করেন। বেলা একটায় অভিযান শেষ হয়।
অভিযান শেষে বেলা সোয়া একটার দিকে ফুলছড়ি উপজেলার বালাসিঘাটে সাংবাদিকদের ব্রিফিং করে মো. মইনুল হক বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এ ছাড়া আমাদের কাছে খবর ছিল চরাঞ্চলে জঙ্গি আস্তানা রয়েছে। কিন্তু আট ঘণ্টা অভিযান চালিয়ে কোনো জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। এ সময় এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরও বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ 