News Bangla 24 BD | পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত - স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩ গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত – স্বরাষ্ট্রমন্ত্রী


টঙ্গী থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমাদের পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত। কারণ তারা কবি ও সাহিত্যিক ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পর্যবেক্ষণ করে উদ্ধার শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এঘটনায় একটি মামলা করা হয়েছে। তা ডিবি তদন্ত করছে। আশা করি অচিরেই এর রহস্য উদঘাটন হবে।

বুধবার দুপুরে টঙ্গী থানার নবনির্মিত ভবন উদ্ভোধন করা হয়েছে।

ভবন উদ্ভোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আসাদুর রহমান খান কামাল এমপি। উদ্ভোধন শেষে কিশোরগঞ্জের ভোলাই জমিদার বাড়ির ঐতিহ্যবাহী লাঠিয়াল বাহিনীর দলনেতা মো: ওসমান আলীর পরিচালনায় খেলা প্রদর্শন করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুর নয়াপাড়ায় বয়লার বিস্ফোরণের ঘটনার বিষয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প-কারখানায় বয়লার স্থাপনের একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এগুলো তদারকি করার জন্য বয়লার পরিদর্শকও রয়েছে। বয়লার স্থাপনের পর সেটির সক্ষমতা রয়েছে কিনা কিছুদিন পরপর তা যাচাই করতে হয়। গাজীপুরে বয়লা বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে এতে কারো কোন গাফিলতি ছিল কি না। তিনি আরও বলেন, যদি মালিক পক্ষের কোন অবহেলা থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মো: গোলাম সবুর, মো: সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো: রাসেল শেখ, টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার, জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম, টঙ্গী থানার ওসি (তদন্ত) মো: হাসানুজ্জামানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ