News Bangla 24 BD | আফ্রিকা সফর বয়কট করলেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আফ্রিকা সফর বয়কট করলেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা


আশঙ্কাটা আগে থেকেই ছিল। ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে সমঝোতায় না পৌঁছাতে পারায় শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করলেন অস্ট্রেলিয়ান ‘এ’ দলের প্লেয়াররা। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স ইউনিয়ন।

অস্ট্রেলিয়ার মূল দলেরও বেশ কয়েকটি সফর আছে আগামী দিনগুলোতে। আগস্টেই স্মিথ-ওয়ার্নারদের আসার কথা বাংলাদেশে; দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এরপর আছে অস্ট্রেলিয়ার ভারত সফর। এ বছরের শেষে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। সবকিছুই এখনো আছে হুমকির মুখে।

দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বলেছে, “চলমান দ্বন্দ্ব নিরসন না হওয়াটা খুবই হতাশাজনক। কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। দুইশর বেশি ক্রিকেটার বেকার হয়ে পড়ার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ক্রিকেটারদের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বলেছে, ‘গত কয়েক সপ্তাহ দুই পক্ষের মধ্যেই আলাপ-আলোচনা চলছিল। এরই মধ্যে এ সফর বয়কটের সিদ্ধান্তটা হতাশাজনক।’

গত মাসে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ। নতুন চুক্তিপত্রে ক্রিকেটারদের বেতন কিছুটা বাড়ানো হলেও বাদ দেওয়া হয়েছে লভ্যাংশ ভাগাভাগির বিষয়টি। আর এটা নিয়েই দ্বন্দ্বে জড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ