News Bangla 24 BD | হলি আর্টিজানে হামলার গ্রেনেড সরবরাহকারী গ্রেপ্তার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

হলি আর্টিজানে হামলার গ্রেনেড সরবরাহকারী গ্রেপ্তার


হলি আর্টিজান বেকারিতে হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ সোহেল মাহফুজ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোহেল গুলশান হামলার গ্রেনেড সরবরাহ করেছিলেন বলে পুলিশের ভাষ্য।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পুষ্কনি এলাকার একটি আমবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট অংশ নেয়।

সোহেল মাহফুজ ছাড়া গ্রেপ্তারকৃত বাকি তিনজন হলেন হাফিজ, জুয়েল ও জামাল। পুলিশ বলছে, সোহেল মাহফুজ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার। এ ছাড়া তিনি হোলি আর্টিজান বেকারিতে হামলা মামলার আসামি। এ ছাড়া জামাল নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। হাফিজ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। জুয়েলও নব্য জেএমবির সদস্য।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার পি এম মুজাহিদুল ইসলাম জানান, জঙ্গিরা বারবার জায়গা বদল করছিল। তারা বৈঠক করার জন্য শিবগঞ্জের ওই এলাকায় জড়ো হয়েছিলেন। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। সোহেল মাহফুজকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেল মাহফুজ ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার আসামি। অন্য তিনজনসহ তারা সবাই নব্য জেএমবির সদস্য।”

এ বিভাগের অন্যান্য সংবাদ