News Bangla 24 BD | মেয়র পদ ফিরে পেতে মান্নানের রিট - News Bangla 24 BD
News Head
 এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত হওয়ার পর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান।

রোববার বেলা ১১টার দিকে রিট আবেদনটি দায়ের করা হয়।

মেয়র মান্নানের আইনজীবী আবু হানিফ জানিয়েছেন, আবেদনে সাময়িক বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ এবং তার (এম এমান্নানের) দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা চেয়ে আবেদন করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হবে বলে আগে জানিয়েছিলেন তার আইনজীবী আবু হানিফ।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপন জারি করে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

২০১৩ সালে গাজীপুর সিটি মেয়র নির্বাচিত হন বিএনপির এই নেতা।

পরবর্তীতে নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২০১৫ সালের ১৯ আগস্ট অধ্যাপক মান্নানকে প্রথমবার বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ।

এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ২৮ মাস পর মেয়র পদ ফিরে পান এম এ মান্নান।

কিন্তু এরপরপরই আরও একটি মামলার অভিযোগপত্র গৃহীত হলে ২০১৬ সালের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই আদেশের বিরুদ্ধেও আইনি লড়াই করেন মান্নান। গত ১৮ জুন পুনরায় পদ ফিরে পান তিনি। কিন্তু এর কয়েকদিনের মধ্যে দুর্নীতির মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ফের তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মেয়র নির্বাচিত হওয়ার পর বিভিন্ন মামলায় বিএনপির এ নেতাকে বেশিরভাগ সময় কারাগারেই কাটাতে হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ